ছাত্র সংসদ (Mini Government System)
ফুলকুঁড়ি ইসলামিক একাডেমি, চাপাইনবাবগঞ্জ–এ গঠিত ছাত্র সংসদ (Mini Government System) একটি বাস্তবভিত্তিক নেতৃত্ব উন্নয়ন ব্যবস্থা, যার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, শৃঙ্খলা, নৈতিকতা ও নেতৃত্বগুণ বিকাশের লক্ষ্যে কার্যক্রম পরিচালিত হবে। এই ব্যবস্থা শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চার সঙ্গে পরিচিত করবে এবং বাস্তব জীবনের জন্য প্রস্তুত করবে।
ছাত্র সংসদ শিক্ষক ও বিদ্যালয় প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা ও সহপাঠী কল্যাণে সক্রিয় ভূমিকা পালন করবে। ইসলামিক মূল্যবোধ ও নৈতিকতার আলোকে পরিচালিত এই Mini Government System শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা ও দলগত কাজের অভ্যাস গড়ে তুলবে।
ছাত্র সংসদের পদসমূহ (Posts of Student Parliament):
১. প্রধান শিক্ষার্থী (Chief Student)
২. উপ-প্রধান শিক্ষার্থী (Ass. Chief Student)
৩. শিক্ষা বিষয়ক প্রতিনিধি (Education Secretary)
৪. সংস্কৃতি বিষয়ক প্রতিনিধি (Cultural Secretary)
৫. ক্রীড়া বিষয়ক প্রতিনিধি (Sports Secretary)
৬. পরিবেশ ও শৃঙ্খলা বিষয়ক প্রতিনিধি (Environment & Discipline Secretary)
৭. তথ্য ও যোগাযোগ বিষয়ক প্রতিনিধি (Information & Communication Secretary)
৮. ধর্মীয় ও নৈতিকতা বিষয়ক প্রতিনিধি (Religious & Moral Affairs Secretary)
৯. স্বাস্থ্য ও কল্যাণ বিষয়ক প্রতিনিধি (Health & Welfare Secretary)
১০. সহকারী প্রতিনিধিগণ (Assistant Secretaries – প্রয়োজনে)
প্রতিটি প্রতিনিধি নির্দিষ্ট দায়িত্ব পালনের মাধ্যমে বিদ্যালয়ের শৃঙ্খলা, পরিবেশ উন্নয়ন, সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমে ভূমিকা রাখবে এবং নিয়মিতভাবে শিক্ষক সমন্বয়ক ও প্রশাসনের নিকট প্রতিবেদন প্রদান করবে।
এই ছাত্র সংসদ ব্যবস্থা শিক্ষার্থীদের কেবল নেতৃত্ব দিতেই শেখাবে না, বরং দায়িত্বশীল, নৈতিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলবে—ইনশাআল্লাহ।